ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলকাতায় স্ত্রী ও একমাত্র মেয়েকে কুপিয়ে পুলিশকে ফোন!

স্ত্রী ও একমাত্র মেয়েকে কুপিয়ে নিজেই পুলিশকে ফোন করে ঘটনার কথা জানিয়েছেন অরবিন্দ বাজাজ। শনিবার (৩০ অক্টোবর) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এই ঘটনা ঘটে। জানা গেছে, কোপানোর পর ১০০ নম্বরে কল করে পুলিশকে নিজেই ঘটনার কথা জানান অরবিন্দ। এতে তার স্ত্রী মারা গেলেও মেয়ে এখনো বেঁচে রয়েছে। তবে সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।


রবীন্দ্র সরোবর থানার ৩৩/সি মনোহরপুকুর রোডের পুষ্পক অ্যাপার্টমেন্টের চারতলায় স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন ৪৭ বছরের অরবিন্দ বাজাজ। শ্বশুরের সঙ্গে সিমেন্টের ব্যবসায় যুক্ত থাকলেও, গত দুই বছর ধরে অরবিন্দর হাতে কোনো কাজ ছিল না। বেকারত্বের পাশাপাশি নিজের সাংসারিক জীবনেও ছিল অশান্তি। এইসব কারণে অরবিন্দ মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।


পুলিশ জানায়, শনিবার রাতে নিজের স্ত্রী প্রিয়াঙ্কা বাজাজ ও ১৮ বছরের মেয়েকে কোপান অরবিন্দ। ঘটনাস্থলেই প্রাণ হারান প্রিয়াঙ্কা। আর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তার মেয়ে। এরপর পুলিশকে ফোন করে নিজেই ঘটনার কথা জানান। ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রবীন্দ্র সরোবর থানার পুলিশ। সেখানে প্রিয়াঙ্কা এবং তার মেয়েকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আটক করা হয় অরবিন্দকে।


তবে ঠিক কি কারণে তিনি তার স্ত্রীকে খুন করলেন এবং নিজের মেয়েকে খুনের চেষ্টা করলেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। খুন এবং খুনের চেষ্টার মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।


স্থানীয় বিধায়ক দেবাশীষ কুমার জানান, ফ্ল্যাটের ভেতরে অভিযুক্ত অরবিন্দের সঙ্গে দেখা হয়েছে তার। অরবিন্দ তাকে বলেন, ‘স্যার আমি কোনো পেশাদার খুনি নই, রাগের মাথায় খুন করেছি।’

ads
ads
ads

Our Facebook Page

↑